সাপ্তাহিক ছুটিতে চার জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬

দেশজুড়ে, ডেস্ক

দেশজুড়ে, ডেস্ক

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:১৬ পিএম

অনলাইন সংস্করণ

সাপ্তাহিক ছুটির দিনে দেশের চার জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) জামালপুর, নোয়াখালী, দিনাজপুর কিশোরগঞ্জে এসব দুর্ঘটনা ঘটে।

 

জামালপুরে পুলিশের চেকপোস্ট এলাকায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী বাবা ছেলে নিহত হন। দুপুরে শেরপুর ব্রিজ সংলগ্ন স্থানে দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, চেকপোস্টে একটি ট্রাক থামানোর সময় পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দেলোয়ার হোসেন তার ছেলে ইশতিয়াক মারা যান।

 

নোয়াখালীর কবিরহাট-সোনাপুর সড়কে সকালে তেলবাহী লরির চাপায় একজন নিহত তিনজন আহত হন। জানা যায়, মোটরসাইকেলে করে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারানো একটি লরি তাদের ধাক্কা দিয়ে পাশের দোকানে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই শফিকুর রহমানের মৃত্যু হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

দিনাজপুরের বিরামপুর উপজেলার কলেজ বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। দুপুরে দুর্ঘটনা ঘটে।

 

এদিকে কিশোরগঞ্জ সদর উপজেলায় আরেকটি সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।

 

প্রতিটি ঘটনায় স্থানীয় প্রশাসন পুলিশ তদন্ত শুরু করেছে।