দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ০২ জুলাই ২০২৬ , ০২:১৩ পিএম
অনলাইন সংস্করণ
রাজধানীর
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে যৌথ অভিযানে বিপুল পরিমাণ সোনার বার উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সোনার মোট ওজন প্রায় ১৯ কেজি এবং
এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৫ কোটি টাকা।
বৃহস্পতিবার
(২ জুলাই) সকালে দুবাই থেকে ঢাকায় অবতরণ করা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটে অভিযান চালিয়ে এসব সোনা জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক এসএম রাগিব সামাদ।
তিনি
জানান, ফ্লাইটটির কার্গো হোলে তল্লাশি চালিয়ে প্রাথমিকভাবে ১৬০টি সোনার বার উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সোনাগুলো আইনগত প্রক্রিয়ার মাধ্যমে জব্দ করা হয়েছে।
সংশ্লিষ্ট
সূত্র জানায়, গোয়েন্দা সংস্থা, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর
এবং কাস্টমস কর্তৃপক্ষের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল গোপন তথ্যের
ভিত্তিতে এ অভিযান পরিচালনা
করে।
তবে
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়েছে কি না, সে
বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।
কর্তৃপক্ষ
জানিয়েছে, উদ্ধার হওয়া সোনার প্রকৃত উৎস, কীভাবে সেগুলো বিমানের কার্গো হোলে রাখা হয়েছিল এবং এ চোরাচালানচক্রের সঙ্গে কারা
জড়িত—এসব
বিষয় খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।
প্রাথমিকভাবে
ধারণা করা হচ্ছে, এটি একটি সংঘবদ্ধ স্বর্ণ চোরাচালান চক্রের অংশ হতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত
এ বিষয়ে চূড়ান্ত কোনো মন্তব্য করতে রাজি হননি সংশ্লিষ্ট কর্মকর্তারা।
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10