দেশজুড়ে, ডেস্ক
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৬ , ০২:৩০ পিএম
অনলাইন সংস্করণ
পবিত্র
মাহে রমজানের প্রথম জুমা উপলক্ষে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মুসল্লিদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। আজানের পরপরই মসজিদের ভেতর কানায় কানায় পূর্ণ হয়ে যায়। পরে স্থান সংকুলান না হওয়ায় অনেক
মুসল্লি মসজিদের বাইরে দাঁড়িয়ে জুমার নামাজ আদায় করেন।
শুক্রবার
সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে দলে দলে মানুষ মসজিদমুখী হন। বেলা সাড়ে ১১টার পর থেকেই ভিড়
বাড়তে থাকে। দুপুর সাড়ে ১২টার মধ্যে মসজিদের মূল ভবন পুরোপুরি ভরে যায়। এতে শতাধিক মুসল্লি খোলা প্রাঙ্গণ ও আশপাশের সড়কে
কাতারবন্দি হয়ে নামাজে অংশ নেন।
খুতবা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর
শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায়
বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মুসল্লিদের অনেকে জানান, রমজান মাসের প্রতিটি জুমা বায়তুল মোকাররমে আদায়ের চেষ্টা করেন তারা। প্রথম জুমায় অংশ নিতে পেরে তারা আনন্দিত বলেও জানান।
জুমার
নামাজকে কেন্দ্র করে মসজিদের সামনে ও আশপাশের এলাকায়
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন থাকতে দেখা গেছে। পুরো আয়োজন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10