দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ০১ মে ২০২৬ , ১১:০৪ পিএম
অনলাইন সংস্করণ
পিলখানায়
বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলার আট সাবেক বিডিআর
সদস্য জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
শুক্রবার
(১ মে) গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের হাই সিকিউরিটি ইউনিটে থাকা একজন বন্দি এবং কারাগার পার্ট-২ এ থাকা
আরও সাতজন মুক্তি পান।
বিষয়টি
নিশ্চিত করেছেন কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের জেল সুপার আবদুল্লাহ আল মামুন। তিনি
জানান, তার কারাগার থেকে একজন এবং অন্য কারাগার থেকে বাকি বন্দিদের মুক্তি দেওয়া হয়েছে।
কারা
কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, বিস্ফোরক মামলায় আসামি আটজনের জামিননামা কাশিমপুর কারাগারে পাঠানো হয়। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকায় জামিনে
মুক্তি দেওয়া হয়। এ সময় কারাফটকে
বন্দিদের স্বজনরা উপস্থিত ছিলেন।
কাশিমপুর
কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর জেলসুপার
হালিমা খাতুন জানান, যাচাই শেষে শুক্রবার সকালে একজন এবং বিকেলে আরও ছয়জনকে মুক্তি দেওয়া হয়েছে।
প্রসঙ্গত,
২০০৯ সালের ২৫ ও ২৬
ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ
মোট ৭৪ জন নিহত
হন। এ ঘটনায় হত্যা
ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়। হত্যা মামলার রায় ২০১৩ সালের ৫ নভেম্বর ঘোষণা
করা হয়, যেখানে ১৫২ জনকে মৃত্যুদণ্ড, ১৬০ জনকে যাবজ্জীবন এবং ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া ২৭৮ জন খালাস পান।
দেশজুড়ে
/ সবুজ
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10