নটর ডেম কলেজে জমজমাট বিজ্ঞান উৎসব: ১৭০ উদ্ভাবনী প্রকল্পে শিক্ষার্থীদের সৃজনশীলতা

দেশজুড়ে, ডেস্ক

দেশজুড়ে, ডেস্ক

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬ , ১১:১৮ পিএম

অনলাইন সংস্করণ

ঢাকা: বিজ্ঞানমনস্ক জাতি গড়ার প্রত্যয়ে রাজধানীতে শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতা।

সোমবার থেকে ঢাকার নটর ডেম কলেজ প্রাঙ্গণে শুরু হওয়া এই তিন দিনব্যাপী আয়োজন চলবে আগামী ২৯ এপ্রিল পর্যন্ত। উৎসবমুখর পরিবেশে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল ওয়ারেছ আনসারী এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) শামীমা সুলতানা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মজিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

আয়োজক সূত্রে জানা গেছে, বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে জাতীয় বিজ্ঞান প্রযুক্তি জাদুঘরের উদ্যোগে সারাদেশে একযোগে এই কর্মসূচি পালিত হচ্ছে। ইতোমধ্যে ঢাকা জেলার বিভিন্ন উপজেলায় প্রাথমিক পর্যায়ের প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।

 

জেলা পর্যায়ের এই মেলায় উপজেলার বিজয়ী শিক্ষাপ্রতিষ্ঠান এবং ঢাকা মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মিলিয়ে মোট ১৭০টি উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করা হচ্ছে। পাশাপাশি বিজ্ঞান অলিম্পিয়াডে প্রায় ৩০০ জন এবং কুইজ প্রতিযোগিতায় ২০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে।

 

তিন দিনের আয়োজন শেষে বিজয়ীরা বিভাগীয় পর্যায়ে অংশ নেওয়ার সুযোগ পাবে বলে জানা গেছে।

 

মেলা প্রাঙ্গণে ঘুরে দেখা যায়, শিক্ষার্থীরা নিজেদের তৈরি বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রকল্প দর্শনার্থী বিচারকদের সামনে উপস্থাপন করছে। প্রথম দিনেই শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং প্রাণবন্ত উপস্থিতি পুরো আয়োজনকে করে তুলেছে প্রাণচাঞ্চল্যে ভরপুর।

 

আয়োজকদের প্রত্যাশা, ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান প্রযুক্তি বিষয়ে আগ্রহ বাড়াবে এবং ভবিষ্যতে দক্ষ বিজ্ঞানী প্রযুক্তিবিদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


দেশজুড়ে/সবুজ