কাপাসিয়ায় দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬ , ১০:০৭ পিএম

অনলাইন সংস্করণ

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় দৈনিক দেশ রূপান্তর পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে কাপাসিয়া প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে কেক কাটার মধ্য দিয়ে পত্রিকাটির বছর পূর্তি ৮ম বর্ষে পদার্পন উদযাপন করা হয়।

অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি দৈনিক আমার দেশ পত্রিকার কাপাসিয়া প্রতিনিধি এফ এম কামাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি মহসীন খাঁন বকুল।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন প্রেসক্লাবের আজীবন সদস্য এবং কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সদস্য সচিব উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক সমকালের প্রতিনিধি মো. . কাইয়ুম, কোষাধ্যক্ষ দৈনিক প্রতিদিনের সংবাদের প্রতিনিধি সফিকুল আলম সবুজ, কার্যকরী সদস্য দেশ রূপান্তরের প্রতিনিধি তপন বিশ্বাস, কার্যকরী সদস্য সাপ্তাহিক শীতলক্ষ্যার নির্বাহী সম্পাদক শেখ সফিউদ্দিন জিন্নাহ, সাহিত্য সংস্কৃতি সম্পাদক আকরাম হোসেন রিপন এবং প্রচার সম্পাদক আনিসুল ইসলামসহ স্থানীয় সাংবাদিকরা।

বক্তারা দেশ রূপান্তরের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন গণমাধ্যমে দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দেশজুড়ে/ সবুজ