দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ০৬ জুন ২০২৬ , ১১:৫৬ পিএম
অনলাইন সংস্করণ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বরাব
গ্রামে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত
হয়েছে। শনিবার সকালে উপজেলার দুলাল মার্কেট এলাকায় স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে
এ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন মৌচাক ইউনিয়নের
৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক। অনুষ্ঠানে বক্তব্য দেন গাজীপুর
জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন তালুকদার, মৌচাক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক
(এসআই) আব্দুল মজিদ, মৌচাক ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সেলিম হোসাইন, লালন গবেষক রফিকুল
ইসলাম, অধ্যাপক মিজানুর রহমান, আবু বকর সিদ্দিক শাহীন, আশরাফুল আলম, মেহেদী হাসান সেলিম,
৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল, বেলায়েত হোসেন ও মঞ্জু
শিকদারসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মানববন্ধনে অংশ নেওয়া এক নারী বাসিন্দা
জানান, এলাকায় মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ীদের কার্যক্রম উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে।
তাদের কারণে সাধারণ মানুষের চলাচল ও নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। বিশেষ করে নারী ও কিশোরীরা
বিভিন্ন ধরনের হয়রানির শিকার হওয়ার আশঙ্কায় আতঙ্কের মধ্যে রয়েছেন।
বক্তারা বলেন, মাদক ও সন্ত্রাস সমাজের
জন্য মারাত্মক হুমকি। এসব অপরাধ দমনে প্রশাসন, জনপ্রতিনিধি এবং স্থানীয় জনগণের সম্মিলিত
উদ্যোগ প্রয়োজন। তারা বরাব গ্রামকে মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে
সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
এ সময় এলাকার প্রবীণ ও সমাজসেবীরা
বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান
এবং সামাজিক সংগঠনগুলোর আরও সক্রিয় ভূমিকা পালন করা জরুরি। পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রম
জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
দেশজুড়ে/সবুজ
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10