জিয়াউর রহমানের আদর্শ এখনো দেশের রাজনীতিতে প্রাসঙ্গিক: জোনায়েদ সাকি

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ৩০ মে ২০২৬ , ১১:০৬ পিএম

অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া- (বাঞ্ছারামপুর) আসনের সংসদ সদস্য জোনায়েদ সাকি বলেন, মৃত্যুর চার দশকেরও বেশি সময় পরও জিয়াউর রহমানের আদর্শ দেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করে চলেছে।

শনিবার সকালে উপজেলার জগন্নাথপুর অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা বিএনপি।

 

উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে এবং ছাত্রবিষয়ক সম্পাদক আবু কালামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম খালেক পিএসসি, অ্যাডভোকেট রফিক সিকদার, অ্যাডভোকেট জিয়া উদ্দিন জিয়া, অ্যাডভোকেট এম হালিম পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছালে মুছাসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

 

বক্তব্যে জোনায়েদ সাকি বলেন, স্বাধীনতা-পরবর্তী সময়ে রাষ্ট্রগঠন, বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা চালু এবং জাতীয়তাবাদী রাজনীতির বিকাশে জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তিনি উল্লেখ করেন, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে এক সামরিক অভ্যুত্থানচেষ্টার সময় জিয়াউর রহমান নিহত হন। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার রাজনৈতিক দর্শন আদর্শকে কেন্দ্র করে বিএনপি দেশের রাজনীতিতে সক্রিয় রয়েছে।

 

সভাপতির বক্তব্যে মেহেদী হাসান পলাশ বলেন, দলকে আরও শক্তিশালী জনমুখী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

 

অনুষ্ঠানে জেলা উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। আলোচনা সভা শেষে জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত নেতাকর্মী সাধারণ মানুষের মধ্যে তবারক বিতরণ করা হয়।

 

দেশজুড়ে/সবুজ