দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ০৮ মে ২০২৬ , ১০:৪০ পিএম
অনলাইন সংস্করণ
দিনাজপুরের
হাকিমপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৩১ পিস ইয়াবাসহ
দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে বিভিন্ন মামলা ও সাজাপ্রাপ্ত আরও
সাত আসামিকে আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার
(৮ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন Md. Zakir Hossain।
পুলিশ
জানায়, হাকিমপুর থানার একটি মামলার সূত্র ধরে অভিযান চালিয়ে মো. বিদ্যুৎ হোসেন ওরফে গোবড়া (২৪) এবং মো. শাওন ইসলাম (২৩) নামে দুইজনকে আটক করা হয়। তারা উপজেলার নয়ানগর বালুপাড়া এলাকার বাসিন্দা। এ সময় তাদের
কাছ থেকে ৩১ পিস ইয়াবা
ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
এছাড়া
পৃথক অভিযানে বিভিন্ন মামলার আসামি মো. আইনুল (৩৭), মো. সুজন ওরফে সুমন, মো. সেতু (২৮), মো. হারুনুর রশিদ ওরফে হারুন (৪৩) এবং সাজাপ্রাপ্ত আসামি মো. মামুনুর রশিদকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ
সূত্রে জানা গেছে, মো. মামুনুর রশিদের বিরুদ্ধে ঢাকার একটি আদালতের মামলায় দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৪ লাখ ৬৩
হাজার ৪৮০ টাকা অর্থদণ্ডের আদেশ রয়েছে।
গ্রেপ্তার
ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10