দক্ষিণখানে মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, যুবদল নেতাসহ আহত ৩—মামলা দায়ের

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৬ , ০৭:১৫ পিএম

অনলাইন সংস্করণ

রাজধানীর দক্ষিণখানে সরকারি উন্নয়ন কাজের মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় এক যুবদল নেতাসহ তিনজন আহত হওয়ার অভিযোগ উঠেছে। ঘটনায় বিমানবন্দর থানা ছাত্রদলের এক নেতাকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার ( এপ্রিল) সকাল থেকে দুপুরের মধ্যে দক্ষিণখানের হলান এলাকায় ঘটনা ঘটে বলে জানা গেছে। আহতরা হলেন যুবদল নেতা মো. রাসেল সরকার এবং তার সহযোগী সাব্বির জুয়েল।

 

মামলা সূত্রে জানা যায়, সরকারি উন্নয়ন প্রকল্পের মাটি খননকে কেন্দ্র করে রাসেল সরকারের সঙ্গে ছাত্রদল নেতা আল আমিন শান্তর কথাকাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয় পরিস্থিতি। অভিযোগ রয়েছে, প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়, এতে তিনজন গুরুতর আহত হন।

 

পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে উত্তরার কুয়েত মৈত্রী সরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

 

ঘটনায় শনিবার দিবাগত রাতে দক্ষিণখান থানায় মামলা করেন রাসেল সরকার। মামলায় আটজনের নাম উল্লেখ করে আরও ৩০ থেকে ৩৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

 

অভিযোগে রাসেল সরকার দাবি করেন, সরকারি কাজের অতিরিক্ত মাটি বিক্রিকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। তিনি বলেন, রাস্তা ব্যবহারের সুবিধার জন্য কিছু মাটি অন্যত্র সরানোর প্রস্তাব দিলে বিরোধ আরও বাড়ে এবং পরে হামলার ঘটনা ঘটে।

 

এদিকে স্থানীয়দের একাংশ অভিযোগ করেছেন, অভিযুক্ত ব্যক্তি এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম চাঁদাবাজির সঙ্গে জড়িত। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আল আমিন শান্ত।

 

দক্ষিণখান থানার ওসি মো. শরিফুল ইসলাম জানান, ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


দেশজুড়ে/সবুজ