১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

দেশজুড়ে, ডেস্ক

দেশজুড়ে, ডেস্ক

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:২৩ পিএম

অনলাইন সংস্করণ

সরকারি-বেসরকারি মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক প্রাথমিক বিদ্যালয়ে আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। সংশোধিত ছুটির তালিকা অনুযায়ী সিদ্ধান্ত কার্যকর হবে।

বুধবার সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়।


প্রজ্ঞাপনে জানানো হয়, পবিত্র রমজান মাসের শুরু থেকেই শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি কার্যকর হবে এবং তা টানা ২৬ মার্চ পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে রমজান, ঈদুল ফিতর স্বাধীনতা দিবসের ছুটি অন্তর্ভুক্ত রয়েছে।


এর আগে ২০২৫ সালের ডিসেম্বর মাসে প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ছুটির তালিকা প্রকাশ করা হয়েছিল। সেখানে মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত রমজান ঈদসহ বিভিন্ন ছুটি নির্ধারিত ছিল। সাপ্তাহিক ছুটিসহ মোট ছুটির পরিমাণ ছিল ১৯ দিন।


রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়। ১৫ ফেব্রুয়ারি শুনানি শেষে হাইকোর্টের একটি বেঞ্চ রমজানের শুরু থেকেই স্কুল বন্ধ রাখার নির্দেশ দিলেও পরে চেম্বার জজ আদালত সেই আদেশ স্থগিত করেন।

পরবর্তীতে সরকার নতুন প্রজ্ঞাপন জারি করে ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত ছুটি নির্ধারণ করলো।