দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ০৭ মে ২০২৬ , ১২:১১ এএম
অনলাইন সংস্করণ
রাজশাহীতে
হাসিনা খাতুন (২১) নামে এক গৃহবধূর মৃত্যু
ঘিরে রহস্য ও চাঞ্চল্যের সৃষ্টি
হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার দিবাগত রাতে তার মৃত্যু হয়। ঘটনার পর থেকেই স্বামীসহ
শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, হাসিনা খাতুন প্রায় দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তাকে অসুস্থ অবস্থায় প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে তার সঙ্গে স্বামী মো. রাতুল, এক বোন এবং স্বামীর কয়েকজন বন্ধু উপস্থিত ছিলেন।
অভিযোগ
রয়েছে, মৃত্যুর পরপরই হাসিনার শরীর থেকে গহনা খুলে নিয়ে স্বামীসহ অন্যরা হাসপাতাল ত্যাগ করেন।
হাসিনার
স্বজনদের দাবি, বিয়ের পর থেকেই তাকে
যৌতুকের জন্য চাপ দেওয়া হচ্ছিল। স্বামী নিয়মিত নির্যাতন করতেন এবং বাবার বাড়ি থেকে অর্থ এনে দিতে বলতেন। এই চাপ ও
নির্যাতনের কারণেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন বলে পরিবারের অভিযোগ।
হাসিনার
খালাতো ভাই জানান, স্বামী রাতুল মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং এই ব্যবসার জন্যই
টাকা দাবি করতেন। তবে হাসিনা টাকা এনে দিতে না পারায় তার
ওপর নির্যাতন বেড়ে যায়।
এ
ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
এদিকে,
ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10