দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬ , ১১:৩৫ পিএম
অনলাইন সংস্করণ
লিবিয়া
থেকে রাবারের নৌকায় করে গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে সুনামগঞ্জের দিরাই উপজেলার চারজন যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার বিকেলে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
মারা
যাওয়া ব্যক্তিরা হলেন দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের তারাপাশা গ্রামের মো. নুরুজ্জামান সরদার ওরফে ময়না (৩০), সাজিদুর রহমান (২৮), সাহান এহিয়া (২৫) এবং রাজানগর ইউনিয়নের মুজিবুর রহমান (৩৮)।
স্থানীয়দের
ভাষ্য অনুযায়ী, একই নৌকায় থাকা এক যাত্রীর মাধ্যমে
এই মৃত্যুর খবর গ্রামে পৌঁছায়। জানা গেছে, দীর্ঘ সময় সাগরে ভেসে থাকার কারণে খাবার ও পানির তীব্র
সংকট দেখা দেয়। এতে অনেক যাত্রী অসুস্থ হয়ে পড়েন এবং একপর্যায়ে কয়েকজনের মৃত্যু হয়। পরে মৃতদের মরদেহ সাগরেই ফেলে দেওয়া হয় বলে অভিযোগ
উঠেছে।
স্বজনরা
জানান, নিহতরা দালালের মাধ্যমে প্রায় ১২ লাখ টাকা
খরচে ইউরোপে যাওয়ার চেষ্টা করেছিলেন। গত মাসে তাঁরা
বাড়ি ছেড়ে লিবিয়ায় যান এবং সেখান থেকে বিপজ্জনক সমুদ্রপথে যাত্রা শুরু করেন।
এদিকে,
স্থানীয় প্রশাসন জানিয়েছে যে, বিষয়টি তারা বিভিন্ন মাধ্যমে শুনেছেন, তবে এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
আন্তর্জাতিক
সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, উত্তর আফ্রিকা থেকে ইউরোপগামী এমন ঝুঁকিপূর্ণ নৌযাত্রায় প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটে। সর্বশেষ ঘটনায় ছয় দিন সাগরে
ভেসে থাকার পর গ্রিস উপকূলে
অন্তত ২২ জন অভিবাসনপ্রত্যাশীর
মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে ওই যাত্রা থেকে
বেশ কয়েকজন বাংলাদেশিসহ অন্যান্য দেশের নাগরিক জীবিত উদ্ধার হয়েছেন।
এই ঘটনা আবারও অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপ যাত্রার ভয়াবহ ঝুঁকি ও মানবিক সংকটকে সামনে এনে দিয়েছে।
দেশজুড়ে/সবুজ
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10