তেহরানে জ্বালানি ডিপোতে ইসরাইলি হামলা, ইরানের মূল জ্বালানি শিল্পে আঘাতের পরিকল্পনা নেই: যুক্তরাষ্ট্র

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ০৯ মার্চ ২০২৬ , ১২:০৭ এএম

অনলাইন সংস্করণ

ইরানের রাজধানী তেহরান এর আশপাশের এলাকায় অবস্থিত কয়েকটি স্থানীয় জ্বালানি ডিপোতে বড় ধরনের হামলা চালিয়েছে ইসরাইল তবে যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে জানিয়েছে, ইরানের মূল জ্বালানি শিল্প বা তেল-গ্যাস রপ্তানি অবকাঠামোতে আঘাত করার কোনো পরিকল্পনা তাদের নেই।

শনিবার ( মার্চ) তেহরানের কয়েকটি তেল সংরক্ষণাগারে হামলার পর সেখানে বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

হামলার বিষয়ে রোববার সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট বলেন, এগুলো ছিল ইসরাইলের চালানো হামলা, যা মূলত স্থানীয় জ্বালানি ডিপোগুলোকে লক্ষ্য করে করা হয়েছে। এসব ডিপো দৈনন্দিন ব্যবহারের জ্বালানি সরবরাহের সঙ্গে সংশ্লিষ্ট।

 

তিনি আরও বলেন, ওয়াশিংটন বর্তমানে ইরানের কোনো প্রধান জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছে না। ইরানের তেল বা প্রাকৃতিক গ্যাস শিল্পে হামলা চালানোর কোনো পরিকল্পনাও যুক্তরাষ্ট্রের নেই।

 

বিশ্লেষকদের মতে, বৈশ্বিক বাজারে তেলের দাম অস্থির হয়ে পড়া এবং সম্ভাব্য অর্থনৈতিক বিপর্যয় এড়াতেই যুক্তরাষ্ট্র বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছে।

 

সূত্র: আল জাজিরা