দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬ , ১০:১২ পিএম
অনলাইন সংস্করণ
দীর্ঘপাল্লার
দৌড়ে এক অবিশ্বাস্য কীর্তি গড়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন তুলেছেন চীনের ম্যারাথন দৌড়বিদ
হুয়াং ঝেংলং। টানা ১০০ দিন ধরে প্রতিদিন ১০০ কিলোমিটার দৌড়ে তিনি মোট ১০ হাজার কিলোমিটার
পথ অতিক্রম করেছেন।
লং শাও’ নামেও পরিচিত এই দৌড়বিদ গত বছরের ৬ ডিসেম্বর থেকে শুরু করে চলতি বছরের ১৫ মার্চ পর্যন্ত দক্ষিণ চীনের ফোশান শহরে এই দুঃসাহসিক চ্যালেঞ্জ সম্পন্ন করেন। দীর্ঘ সময় ধরে একই গতিতে দৌড়ানো ক্রীড়াবিদদের জন্য অন্যতম কঠিন পরীক্ষা হিসেবে বিবেচিত হচ্ছে এই অর্জন।
বিশেষজ্ঞরা
বলছেন, প্রতিদিন ১০০ কিলোমিটার দৌড়ানো সাধারণ মানুষের সহনশীলতার অনেক ঊর্ধ্বে। এই অসাধারণ
সাফল্যের মাধ্যমে হুয়াং এখন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এ নাম লেখানোর জোরালো দাবিদার হয়ে
উঠেছেন।
এই
অর্জনের পেছনে রয়েছে দীর্ঘ প্রস্তুতি ও আত্মত্যাগ। করোনা মহামারির সময় তিনি লক্ষ্য
নির্ধারণ করেন এবং অনুশীলনে পুরোপুরি মনোযোগ দিতে নিজের ব্যবসাও বন্ধ করে দেন। মূল
চ্যালেঞ্জ শুরুর আগে তিনি এক বছরেরও বেশি সময় ধরে প্রতিদিন দৌড়ানোর অভ্যাস গড়ে তোলেন
এবং ধীরে ধীরে দূরত্ব বাড়িয়ে নিজের স্ট্যামিনা উন্নত করেন।
চ্যালেঞ্জ
চলাকালে তার শারীরিক সুস্থতা নিশ্চিত করতে চিকিৎসক ও পুষ্টিবিদদের সমন্বয়ে একটি পেশাদার
দল কাজ করেছে। তারা নিয়মিত তার খাদ্যাভ্যাস, বিশ্রাম ও শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেছেন,
যাতে কঠিন এই অভিযানে তিনি সুস্থ থাকতে পারেন।
সূত্র:
সামা টিভি
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10