প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬ , ০৭:০৪ পিএম
অনলাইন সংস্করণ
পাবনার
সুজানগর উপজেলা-এ অবৈধভাবে পেট্রল ও অকটেন মজুত করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে
এক দোকান মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৭ মার্চ) দিবাগত রাতে
সুজানগর পৌরবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা
নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর রাশেদুজ্জামান রাশেদ-এর নেতৃত্বে
পরিচালিত এ অভিযানে দোকান মালিক মো. মিরান হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে
তার দোকানে অবৈধভাবে বিপুল পরিমাণ পেট্রল ও অকটেন মজুত রেখে বেশি দামে বিক্রির প্রমাণ
পাওয়া যায়।
এ
সময় ১ হাজার ৯০৪ লিটার পেট্রল ও ৫৪৫ লিটার অকটেন জব্দ করা হয়। পরে জব্দকৃত পেট্রল প্রতি
মোটরসাইকেলে সর্বোচ্চ ৫ লিটার করে ১১৬ টাকা দরে এবং অকটেন ১২০ টাকা দরে খোলাবাজারে
ন্যায্যমূল্যে বিক্রি করা হয়।
ভ্রাম্যমাণ
আদালত সূত্রে জানা যায়, এ বিক্রি থেকে প্রাপ্ত মোট ২ লাখ ৮৬ হাজার ২৬৪ টাকা সরকারি
কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ইউএনও মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, অবৈধভাবে জ্বালানি মজুত ও অতিরিক্ত দামে বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি কোথাও পেট্রল, অকটেন বা ডিজেল অবৈধভাবে মজুতের তথ্য পেলে স্থানীয়দের উপজেলা প্রশাসনকে জানানোর আহ্বান জানান তিনি।
দেশজুড়ে/সবুজ
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10