দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬ , ১০:১৮ এএম
অনলাইন সংস্করণ
পাকিস্তানের
রাজধানী ইসলামাবাদএ অনুষ্ঠিত উচ্চপর্যায়ের শান্তি আলোচনায় কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইরান। দীর্ঘ
আলোচনা সত্ত্বেও দুই পক্ষ নিজ নিজ অবস্থানে অনড় থাকায় আলোচনা ফলপ্রসূ হয়নি বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
আলোচনা
শেষে ব্রিফিংয়ে ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্র তাদের “রেড লাইন” বা আপসহীন শর্তগুলো
স্পষ্টভাবে তুলে ধরেছে। তবে ইরান সেই শর্তগুলো মেনে নিতে রাজি হয়নি। ফলে কোনো ধরনের চূড়ান্ত সমঝোতা ছাড়াই বৈঠক শেষ করতে হয়েছে।
তিনি
আরও জানান, প্রায় ২১ ঘণ্টা ধরে
টানা আলোচনা চললেও দুই পক্ষ এমন কোনো অবস্থানে পৌঁছাতে পারেনি, যেখানে পারস্পরিক সমঝোতা সম্ভব হয়। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের
প্রতিনিধিদল পাকিস্তান ত্যাগ করে দেশে ফিরে যাবে।
অন্যদিকে,
এক বিবৃতিতে ইরান অভিযোগ করেছে যে যুক্তরাষ্ট্র “অতিরিক্ত
দাবি” তুলেছে,
যা আলোচনায় অগ্রগতির পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসব শর্ত থেকে সরে আসার আহ্বান জানান।
বিশ্লেষকদের মতে, এই ব্যর্থতা দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা নিরসনের পথকে আরও জটিল করে তুলতে পারে এবং ভবিষ্যৎ আলোচনার ওপরও এর প্রভাব পড়তে পারে।
দেশজুড়ে/ সবুজ
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10