রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের সতর্কবার্তা প্রধানমন্ত্রীর

দেশজুড়ে, ডেস্ক

দেশজুড়ে, ডেস্ক

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:০৩ পিএম

অনলাইন সংস্করণ

সরকার গঠনের পর জাতির উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, রমজানের পবিত্রতা রক্ষায় অতিরিক্ত মুনাফার মানসিকতা পরিহার করে সাধারণ মানুষের কথা বিবেচনায় রেখে ব্যবসা পরিচালনা করা উচিত।

বুধবার রাত ৯টা ৪৫ মিনিটে রাষ্ট্রীয় টেলিভিশন বেতারে সম্প্রচারিত ভাষণে প্রধানমন্ত্রী জানান, একটিমাফিয়া সিন্ডিকেট’-এর পতনের পর জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে। অনিয়ম দুর্নীতির সঙ্গে জড়িত সব ধরনের সিন্ডিকেট ভেঙে দিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলেও উল্লেখ করেন তিনি।


রমজানকে কেন্দ্র করে বাজারে অস্থিরতা তৈরি না করতে ব্যবসায়ী সমাজকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দ্রব্যমূল্য যেন সাধারণ মানুষের নাগালের বাইরে না যায়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ক্রেতা-বিক্রেতা উভয়ের স্বার্থ সুরক্ষায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। বিষয়ে পরামর্শ অভিযোগ গ্রহণের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।


তিনি বলেন, দুর্নীতি দুঃশাসনের প্রভাব মোকাবিলা করে একটি ভঙ্গুর অর্থনীতির মধ্য দিয়ে নতুন সরকার যাত্রা শুরু করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দুর্নীতি দমনে কঠোর পদক্ষেপ গ্রহণই সরকারের প্রধান অগ্রাধিকার।


প্রধানমন্ত্রী আরও বলেন, কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয় প্রভাব বা জবরদস্তির সুযোগ থাকবে না; আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার ভিত্তি।

রমজান মাসে ইফতার, তারাবি সেহরির সময় নিরবচ্ছিন্ন গ্যাস, পানি বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি এসব সেবার অপচয় রোধে সচেতন থাকার আহ্বান জানান।


ভাষণে প্রধানমন্ত্রী জানান, বিএনপির সংসদীয় দলের বৈঠকে সিদ্ধান্ত হয়েছেদল থেকে নির্বাচিত সংসদ সদস্যরা সরকারি সুবিধায় শুল্কমুক্ত গাড়ি আমদানি বা প্লট বরাদ্দ গ্রহণ করবেন না। তিনি সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ নাগরিকদের প্রতিও সাশ্রয়ী মনোভাব গ্রহণের আহ্বান জানান।