দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ০৮ মার্চ ২০২৬ , ১০:৩৭ এএম
অনলাইন সংস্করণ
ইসরাইলকে
লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। শনিবার গভীর রাতে তেল আবিবসহ ইসরাইলের বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে একাধিক মিসাইল ছোড়া হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।
ইসরাইলভিত্তিক
সংবাদমাধ্যম টাইমস
অব ইসরাইল–এর প্রতিবেদনে বলা
হয়, নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর দেশটির মধ্যাঞ্চল
ও উত্তরাঞ্চলের বিভিন্ন শহরে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। সম্ভাব্য হামলার আশঙ্কায় অনেক এলাকায় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ দেওয়া হয়।
খবরে বলা হয়েছে, আগের তুলনায় হামলার তীব্রতা কিছুটা কমলেও রাতভর ইসরাইলের বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এতে পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
তবে এসব ক্ষেপণাস্ত্রের কোনোটি সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে কি না, তা
এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। এ বিষয়ে ইসরাইলি
কর্তৃপক্ষও বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি।
সাম্প্রতিক
সময়ে ইরান ও ইসরাইলের মধ্যে
উত্তেজনা বেড়ে যাওয়ায় মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। বিশ্লেষকদের মতে, দুই দেশের পাল্টাপাল্টি হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10