দেশজুড়ে, ডেস্ক
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:২৮ পিএম
অনলাইন সংস্করণ
রাজধানী
ঢাকা সহ দেশের বিভিন্ন
জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত
১০টা ৫৫ মিনিটে এ
কম্পন অনুভূত হয়। কয়েক সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে আতঙ্কিত
হয়ে অনেকেই ঘরবাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন।
চট্টগ্রাম
বিভাগের কক্সবাজারসহ একাধিক জেলা এবং সিলেট অঞ্চলেও ভূমিকম্পের কম্পন টের পাওয়া গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতির
খবর পাওয়া যায়নি।
ইউরোপীয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)-এর তথ্য অনুযায়ী,
ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ১।
এর উৎপত্তিস্থল ছিল প্রতিবেশী দেশ মিয়ানমারে।
প্রাপ্ত তথ্যে জানা যায়, ভূমিকম্পটির অবস্থান ছিল ২৩ দশমিক ০৪১১
ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৪ দশমিক ৭২৬৮
ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল
প্রায় ১০১ কিলোমিটার, যা তুলনামূলকভাবে গভীর
হওয়ায় ক্ষয়ক্ষতির মাত্রা কম থাকতে পারে
বলে ধারণা করা হচ্ছে।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাংগাই অঞ্চলের মনিওয়া শহর থেকে প্রায় ১১২ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে এবং মাওলাইক শহর থেকে প্রায় ৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।
বিশেষজ্ঞরা
জানান, বাংলাদেশ ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত হওয়ায় মাঝেমধ্যে এমন কম্পন অনুভূত হয়। বড় ধরনের ক্ষয়ক্ষতি
এড়াতে ভবন নির্মাণে ভূমিকম্প সহনশীল নকশা অনুসরণ এবং সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন তারা।
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10