পলাশবাড়ী থানায় হামলা: জামায়াতের দুই নেতা গ্রেফতার, পুলিশের ওপর মারধরের অভিযোগ

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ২৭ মার্চ ২০২৬ , ০৮:৫৩ পিএম

অনলাইন সংস্করণ

গাইবান্ধার পলাশবাড়ী থানায় ঢুকে ওসিসহ পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় জামায়াতের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ মার্চ) ভোরে গাইবান্ধা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে পৌর জামায়াতের সাবেক আমির মিজানুর রহমানকে গৃধারীপুর গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। এর আগে একই ঘটনায় তৌহিদুল ইসলাম কানন নামের আরেকজনকে আটক করা হয়। নিয়ে মামলায় গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে দুইজন।

 

গ্রেফতারের পর মিজানুর রহমানকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

পলাশবাড়ী থানার ওসি সরোয়ারে আলম জানান, বুধবার (২৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে যুব জামায়াতের বায়তুল মাল সম্পাদক মাহমুদুল হাসান পলাশের নেতৃত্বে কয়েকজন থানায় প্রবেশ করেন। পৌরসভার একটি দোকানে তালা দেওয়াকে কেন্দ্র করে তারা পুলিশের কাছে বিষয়টি শুনতে দাবি জানান।

 

পুলিশ তাদের দাবি মেনে নিতে অস্বীকৃতি জানালে, অভিযোগ ওঠেওসি সরোয়ারে আলম, একজন এসআই এক নারী পুলিশ সদস্যসহ মোট জনকে মারধর করা হয়।

 

ঘটনায় এএসআই রুহুল আমিন বাদী হয়ে পলাশবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।


দেশজুড়ে/সবুজ