প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৬ , ০৭:৫৬ পিএম
অনলাইন সংস্করণ
ফরিদপুরে
ওষুধ মনে করে ভুলবশত ঘাস মারা বিষ পান করে ফাতেমা বেগম (৬০) নামে এক গৃহবধূর মৃত্যু
হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ
তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এর
আগে বুধবার সকালে অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরিবার জানায়, নিজ ঘরে
রাখা বোতল থেকে ওষুধ ভেবে তিনি ভুল করে ঘাসনাশক পান করেন।
ফাতেমা
বেগম ফরিদপুর সদর উপজেলা-এর ঈশানগোপালপুর ইউনিয়নের হাজীডাঙ্গী এলাকার চরদুর্গাপুর গ্রামের
বাসিন্দা।
মৃতের
স্বামী মো. আলেফ শেখ জানান, তার স্ত্রী দীর্ঘদিন ধরে স্ট্রোকজনিত জটিলতায় ভুগছিলেন।
অসুস্থতার কারণেই তিনি ভুল করে বিষপান করেন বলে ধারণা করা হচ্ছে।
পারিবারিক
সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১০টার দিকে ঘটনাটি ঘটে। পরে পরিবারের সদস্যরা দ্রুত
তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন
অবস্থায় পরদিন সকালে তার মৃত্যু হয়।
খবর
পেয়ে বাংলাদেশ পুলিশ-এর কোতোয়ালি থানার সদস্যরা হাসপাতালে এসে মরদেহের সুরতহাল প্রতিবেদন
সম্পন্ন করেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10