ওমানে বজ্রবৃষ্টি ও বন্যায় প্রাণহানি, নিখোঁজদের খোঁজে উদ্ধার অভিযান চলছে

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ২২ মার্চ ২০২৬ , ০২:০৮ পিএম

অনলাইন সংস্করণ

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই উপসাগরীয় দেশ ওমান- ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ দেখা দিয়েছে। টানা দুই দিনের প্রবল বজ্রবৃষ্টি বন্যায় এখন পর্যন্ত অন্তত চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। একই সঙ্গে কয়েকজন নিখোঁজ থাকায় উদ্বেগ বাড়ছে।

দেশটির দক্ষিণ আল বাতিনাহ গভর্নরেটের বারকা উইলায়াত এলাকায় অনুসন্ধান উদ্ধারকারী দল আরও দুইজনের মরদেহ উদ্ধার করেছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ওমান নিউজ এজেন্সি জানিয়েছে, নিখোঁজ অন্যদের খোঁজে এখনও অভিযান অব্যাহত রয়েছে।

 

শনিবার (২১ মার্চ) রাতে উদ্ধারকারী দল জানায়, দেশের বিভিন্ন স্থানে আকস্মিক বন্যার পানিতে ভেসে গিয়ে তিনজন প্রাণ হারান। সময় ৪০ জনেরও বেশি মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে।

 

দক্ষিণ আল বাতিনাহর ওয়াদি আল মাউইল এলাকায় তিনটি যানবাহন তীব্র স্রোতে আটকা পড়লে এই দুর্ঘটনা ঘটে। উদ্ধারকারীরা একজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও বাকি তিনজনের মৃত্যু নিশ্চিত করা হয়।

 

প্লাবিত এলাকায় চলাচলে সতর্কতা

 

প্রবল বৃষ্টির কারণে উপত্যকা নিচু এলাকাগুলো প্লাবিত হয়ে পড়েছে, যার ফলে অনেক সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। রাজধানী মাস্কাটসহ উপকূলীয় বিভিন্ন এলাকায় জরুরি উদ্ধার অভিযান পরিচালনা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। চালকদের প্লাবিত ওয়াদি অতিক্রম না করার জন্য বিশেষভাবে সতর্ক করা হয়েছে।

 

আবহাওয়া পরিস্থিতি এখনও অস্থিতিশীল

 

ওমানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, দেশে এখনও অস্থির আবহাওয়া বিরাজ করছে। বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি, দমকা হাওয়া এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

পূর্বাভাস অনুযায়ী, রোববারও উত্তর আশ শারকিয়াহ, দক্ষিণ আশ শারকিয়াহ, আল উস্তা, আদ দাখিলিয়াহ, আদ দাহিরাহ, দক্ষিণ আল বাতিনাহ এবং মাস্কাটসহ বিভিন্ন অঞ্চলে বিরূপ আবহাওয়া অব্যাহত থাকতে পারে।

 

জরুরি কেন্দ্রগুলো উচ্চ সতর্কতায়

 

আল-মুসাররাতনামের নিম্নচাপজনিত আবহাওয়ার প্রভাবে পরিস্থিতি মোকাবিলায় ন্যাশনাল কমিটি ফর এমার্জেন্সি ম্যানেজমেন্ট দেশের বিভিন্ন অঞ্চলে জরুরি কেন্দ্র সক্রিয় করেছে। বন্যা সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

 

সতর্ক থাকার আহ্বান

 

কর্তৃপক্ষ দেশটির বাসিন্দাদের সরকারি নির্দেশনা মেনে চলা, অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলা এবং শুধুমাত্র নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য নেওয়ার পরামর্শ দিয়েছে। উদ্ধার কার্যক্রম চলাকালীন নিরাপত্তা বিধি কঠোরভাবে মানার ওপরও জোর দেওয়া হয়েছে।

 

সূত্র: গালফ নিউজ