দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬ , ১২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ
বগুড়ার
শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নকে নতুন উপজেলা হিসেবে গঠনের প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী
মীর শাহ আলম এ তথ্য জানিয়েছেন।
সম্প্রতি
বগুড়া সফরকালে তিনি জানান, প্রাক-নিকার (প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি) সচিব কমিটির সভায় মোকামতলা উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন পেয়েছে।
তিনি
আরও বলেন, বগুড়া সিটি করপোরেশনের সঙ্গে মোকামতলা উপজেলা অনুমোদন দেওয়া হলেও উপজেলা কমপ্লেক্স ভবনের স্থান এখনো নির্ধারণ করা হয়নি। এ বিষয়ে স্থানীয়দের
সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
সংশ্লিষ্ট
সূত্রে জানা গেছে, মোকামতলাকে উপজেলায় উন্নীত করার ঘোষণার গেজেট প্রকাশ, প্রশাসনিক কাঠামো গঠন এবং আনুষ্ঠানিক উদ্বোধন এখনো সম্পন্ন হয়নি। ফলে এর কার্যক্রম এখনও
শুরু হয়নি। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষ হলে আনুষ্ঠানিকভাবে উপজেলা হিসেবে কার্যকর হবে এটি।
মন্ত্রিপরিষদ
বিভাগের সিনিয়র সহকারী সচিব ইমতিয়াজ মোরশেদ স্বাক্ষরিত এক নোটিশে জানা
যায়, গত ১২ এপ্রিল
অনুষ্ঠিত প্রাক-নিকার সচিব কমিটির সভায় বগুড়া সিটি করপোরেশনসহ আটটি প্রস্তাবের সঙ্গে মোকামতলাকে নতুন উপজেলা ঘোষণার বিষয়টি অনুমোদন দেওয়া হয়।
প্রস্তাব
অনুযায়ী, শিবগঞ্জ উপজেলার মোকামতলা, দেউলী, সৈয়দপুর, ময়দানহাট্টা ও শিবগঞ্জ সদর—এই
পাঁচটি ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের পরিকল্পনা করা হয়েছে। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান জানান, প্রস্তাবিত উপজেলার আয়তন হবে প্রায় ১২৮ দশমিক ৭৪ বর্গ কিলোমিটার
এবং সম্ভাব্য জনসংখ্যা প্রায় দেড় লাখ।
উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি মোকামতলা ইউনিয়নের চাঁদপুর গ্রামের বাসিন্দা আতিকুর রহমান পাঁচটি ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের আবেদন করেন। প্রস্তাব বাস্তবায়িত হলে শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা নিয়ে বগুড়া-২ সংসদীয় আসন গঠিত হবে।
দেশজুড়ে/সবুজ
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10