প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৬ , ০৪:৩৭ পিএম
অনলাইন সংস্করণ
ঝিনাইদহের
মহেশপুর উপজেলায় এক স্কুলছাত্রীকে অপহরণ করে দলবদ্ধ নির্যাতন ও তা মোবাইলে ধারণের অভিযোগে
মো. হযরত আলী (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীর ফুফু
বাদী হয়ে চারজনকে আসামি করে থানায় মামলা করেছেন।
গ্রেপ্তার
হযরত আলী স্থানীয় এক বাসিন্দার ছেলে। মামলার অন্য আসামিরা হলেন একই এলাকার শাওন আহমেদ
(২০), নয়ন হোসেন (২৩) এবং আমিন উদ্দিন (২১)। পুলিশ জানিয়েছে, পলাতক আসামিদের গ্রেপ্তারে
অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ
ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ মার্চ রাতের দিকে বাড়ির পাশের সড়কে এক বন্ধুর
সঙ্গে দেখা করতে গেলে ভুক্তভোগী কিশোরীকে জোরপূর্বক একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া
হয়। সেখানে তাকে নির্যাতন করা হয় এবং ঘটনাটি মোবাইলে ধারণ করা হয়। পরে বিষয়টি প্রকাশ
করলে ক্ষতির হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী
পরদিন পরিবারের সদস্যকে ঘটনাটি জানায়। পরে পরিবারের সিদ্ধান্তে থানায় মামলা দায়ের করা
হয়। অভিযোগ রয়েছে, স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার জন্য চাপও সৃষ্টি করা হয়েছিল।
মহেশপুর
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
ভুক্তভোগীকে চিকিৎসা পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে
পাঠানো হয়েছে এবং অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
পুলিশ
জানিয়েছে, ঘটনাটির পূর্ণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10