মীনা বাজারে নিয়োগ: ক্যাশিয়ার/সেলসম্যান পদে ১৭ জনের চাকরির সুযোগ

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬ , ১১:৫৬ এএম

অনলাইন সংস্করণ

দেশের জনপ্রিয় সুপারশপ মীনা বাজার-এ ‘ক্যাশিয়ার/সেলসম্যান পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৪ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানটির শোরুম বিভাগের জন্য মোট ১৭ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। এই পদে আবেদন করতে প্রার্থীদের ন্যূনতম এসএসসি অথবা এইচএসসি পাস হতে হবে। পূর্ব অভিজ্ঞতা না থাকলেও আবেদন করা যাবে, ফলে নতুনদের জন্যও এটি একটি ভালো সুযোগ।

 

নিয়োগপ্রাপ্তদের মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ৯,০০০ থেকে ১০,০০০ টাকার মধ্যে। চাকরিটি ফুল-টাইম এবং শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। বয়সসীমা ধরা হয়েছে ১৮ থেকে ২৮ বছর।

 

নির্বাচিত প্রার্থীদের ঢাকার বাড্ডা, খিলক্ষেত, কুড়িল, নর্দ্দা, নতুনবাজার ও ভাটারা এলাকায় দায়িত্ব পালন করতে হবে।

 

আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জমা দিতে হবে, কারণ ২৪ এপ্রিলের পর আর কোনো আবেদন গ্রহণ করা হবে না।


দেশজুড়ে/সবুজ