দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬ , ০৭:২৬ পিএম
অনলাইন সংস্করণ
ময়মনসিংহের
ফুলবাড়িয়ায় তুচ্ছ একটি অর্থনৈতিক বিরোধ ভয়াবহ পরিণতি ডেকে এনেছে। মাত্র ১০ টাকা নিয়ে
বিরোধের জেরে এক নারীকে ছুরিকাঘাতে হত্যা করেছে তারই ভাতিজা।
মঙ্গলবার
বিকেলে উপজেলার বাকতা ইউনিয়নের কৈয়ারচালা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নারী স্থানীয় বাসিন্দা
আয়েশা খাতুন।
পুলিশ জানায়,
ঘটনার সূত্রপাত হয় পরিবারের ভেতরেই। অভিযুক্ত তৌহিদ আগে আয়েশা খাতুনের ছেলে আশিকের
কাছ থেকে ১০ টাকা ধার নিয়েছিল। পরে সে ওই টাকা ফেরত চাইলে আশিক দিতে অস্বীকৃতি জানায়।
এ নিয়ে দুজনের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়, যা একপর্যায়ে মারামারিতে রূপ নেয়।
পরিস্থিতি
শান্ত করতে এগিয়ে আসেন আয়েশা খাতুন। কিন্তু তখনই তৌহিদ তাকে লক্ষ্য করে ছুরিকাঘাত করে।
গুরুতর আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে
পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং আইনি প্রক্রিয়া শুরু করে। এ ঘটনায়
অভিযুক্ত তৌহিদকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে,
ঘটনার পেছনের বিস্তারিত কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এই ঘটনা এলাকায় চরম শোক ও আতঙ্কের সৃষ্টি করেছে। স্থানীয়রা এমন তুচ্ছ ঘটনায় প্রাণহানির ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন।
দেশজুড়ে/সবুজ
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10