দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ০৪ মার্চ ২০২৬ , ১০:৫০ পিএম
অনলাইন সংস্করণ
দলীয়
শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের নীতি-আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে রাজবাড়ী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এসএম কাওসার মাহমুদকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার
করা হয়েছে।
বুধবার
(৪ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্যাডে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে
এ তথ্য জানানো হয়। এতে কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক
মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষর রয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংগঠনের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক
মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সিদ্ধান্ত অনুযায়ী এ বহিষ্কারাদেশ ইতোমধ্যে
কার্যকর হয়েছে। একই সঙ্গে জানানো হয়, বহিষ্কৃত নেতার কোনো অপকর্মের দায়-দায়িত্ব দল বহন করবে
না এবং নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা
দেওয়া হয়েছে।
জানা গেছে, গত ২ ফেব্রুয়ারি
এক মাদক ব্যবসায়ীর পক্ষে অবস্থান নিয়ে রাজবাড়ী সদর থানার এএসআই জহিরের সঙ্গে তর্কে জড়ান এসএম কাওসার মাহমুদ। ওই সময়কার একটি
ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়।
এ বিষয়ে জানতে
জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
তবে জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আমিনুর রহমান ঝন্টু বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগেই এ সিদ্ধান্ত নেওয়া
হয়েছে।
ঘটনাটি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
দেশজুড়ে/সবুজ
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10