দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ০৮ মার্চ ২০২৬ , ১০:৪৪ এএম
অনলাইন সংস্করণ
লেবাননের
পূর্বাঞ্চলে বড় ধরনের সামরিক
অভিযান চালিয়েছে ইসরাইলি বাহিনী। স্থল ও আকাশপথে চালানো
এই অভিযানে অন্তত ৪১ জন নিহত
এবং আরও অন্তত ৪০ জন আহত
হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।
স্বাস্থ্য
মন্ত্রণালয়ের তথ্যমতে, শনিবার রাতে পূর্ব লেবাননের বেকা উপত্যকার একটি জনপদে এই হামলা চালানো
হয়। সাম্প্রতিক সময়ে হিজবুল্লাহ ও ইসরাইলের সংঘাতের
কারণে অঞ্চলটি উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
নিহতদের মধ্যে লেবাননের তিনজন সেনাসদস্য রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয় বাসিন্দারা নিহত বেসামরিক ব্যক্তিদের একটি তালিকাও প্রকাশ করেছেন, যেখানে শিশুদের নামও রয়েছে বলে জানা গেছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের নবি চিত এলাকায় পরিচালিত এই অভিযানের অন্যতম
উদ্দেশ্য ছিল প্রায় ৪০ বছর আগে
লেবাননে নিখোঁজ হওয়া এক ইসরাইলি সামরিক
বিমানচালকের দেহাবশেষ খুঁজে বের করা।
অভিযানের পর শনিবার গ্রামটির
একটি কবরস্থানে মাটির নিচে খোঁড়াখুঁড়ির চিহ্ন দেখা যায়। সেখানে একটি কবর খুঁড়ে তোলা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
একজন স্থানীয় বাসিন্দা খালি কবরটির দিকে ইঙ্গিত করে বলেন, ইসরাইলি বাহিনী মনে করেছিল নিখোঁজ ওই পাইলটের দেহাবশেষ
সেখানে রয়েছে। তবে শেষ পর্যন্ত সেখানে কোনো দেহাবশেষ পাওয়া যায়নি।
এই
অভিযানের ফলে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং ইসরাইল-হিজবুল্লাহ উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা।
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10