দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ২৩ মার্চ ২০২৬ , ০৬:৫৩ পিএম
অনলাইন সংস্করণ
কুমিল্লায় ভয়াবহ ট্রেন-বাস সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় দুই গেইটম্যানকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে লাকসাম রেলওয়ে থানা-এ মামলাটি করেন আহত বাসযাত্রী শেফালী আক্তার।
মামলায়
অভিযুক্ত করা হয়েছে গেইটম্যান হেলাল উদ্দিন ও মেহেদী হাসানকে। বিষয়টি নিশ্চিত করেছেন
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীমউদ্দীন। তিনি জানান, বাংলাদেশ দণ্ডবিধির ৩০৪
(ক) ধারায়—দায়িত্বে অবহেলার কারণে মৃত্যুর অভিযোগে
মামলাটি দায়ের করা হয়েছে।
এর
আগে রোববার রাতে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় একটি বাস ও ট্রেনের মধ্যে মুখোমুখি
সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১২ জন নিহত হন এবং অন্তত ১০ জন আহত হন।
স্থানীয়দের
অভিযোগ, রেলক্রসিংয়ের গেট বন্ধ না থাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর বিষয়টি খতিয়ে দেখতে
বাংলাদেশ রেলওয়ে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ণয় ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত কার্যক্রম চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বিস্তারিত কমেন্টে...
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10