দেশজুড়ে, ডেস্ক
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:১০ পিএম
অনলাইন সংস্করণ
পাকিস্তানের করাচি শহরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় একটি ভবন ধসে অন্তত ১৫ জনের প্রাণহানি
ঘটেছে। নিহতদের মধ্যে সাত শিশু ও তিন নারী
রয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দেশটির
গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো
হয়।
জানা
গেছে, সোলজার বাজার এলাকার একটি তিনতলা ভবনের নিচতলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ভবনটি ধসে পড়ে এবং এতে বহু মানুষ চাপা পড়েন।
প্রাথমিকভাবে
ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার বা গ্যাস সাকশন
মেশিন থেকে গ্যাস লিক হওয়ার ফলে এই দুর্ঘটনা ঘটে
থাকতে পারে। তবে ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত চলছে।
দুর্ঘটনার
পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে
তল্লাশি ও উদ্ধার অভিযান
শুরু করে। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে। কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10