কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত: ১২১ আরোহীর মধ্যে অন্তত ৮০ নিহত, আহত বহু

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬ , ১১:৪৯ এএম

অনলাইন সংস্করণ

কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৮০ জন নিহত এবং বহু আরোহী আহত হয়েছেন। সোমবার (২৩ মার্চ) এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে দেশটির আমাজন অঞ্চলের পুতুমায়ো প্রদেশের প্রত্যন্ত এলাকা পুয়ের্তো লেগুইজামোতে।

সরকারি সূত্র জানায়, লকহিড সি-১৩০ হারকিউলিস মডেলের বিমানটিতে ১১০ জন সৈন্য ১১ জন ক্রুসহ মোট ১২১ জন আরোহী ছিলেন। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই যান্ত্রিক ত্রুটি দেখা দিলে বিমানটি বিমানবন্দর থেকে প্রায় দুই কিলোমিটার দূরে বিধ্বস্ত হয়।

 

কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো সানচেজ এই ঘটনাকেমর্মান্তিক দুর্ঘটনাহিসেবে উল্লেখ করে জানান, দুর্ঘটনাস্থল দুর্গম হওয়ায় উদ্ধারকাজে চ্যালেঞ্জ তৈরি হয়েছে। ইতোমধ্যে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

 

বিমানবাহিনীর তথ্য অনুযায়ী, অন্তত ৭৭ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। স্থানীয় বাসিন্দারাও মোটরসাইকেলসহ বিভিন্ন উপায়ে উদ্ধার কাজে অংশ নেন।

 

প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করে জানান, ধরনের দুর্ঘটনা রোধে সামরিক সরঞ্জাম আধুনিকায়নের প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরেই রয়েছে। তবে আমলাতান্ত্রিক জটিলতার কারণে এই উদ্যোগ বাধাগ্রস্ত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

 

বিমানবাহিনীর কমান্ডার কার্লোস ফার্নান্দো সিলভা জানান, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত নয়। বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

 

ঘটনাস্থল থেকে প্রকাশিত ছবি ভিডিওতে দেখা গেছে, বিধ্বস্ত বিমানের ধ্বংসস্তূপ থেকে কালো ধোঁয়া উঠছে এবং উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন।

 

এই দুর্ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।


দেশজুড়ে/সবুজ