দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬ , ০২:১৭ পিএম
অনলাইন সংস্করণ
পাকিস্তানের
খাইবার পাখতুনখোয়া প্রদেশের খাইবার জেলায় যৌথ গোয়েন্দাভিত্তিক অভিযানে ২২ জন সন্ত্রাসী
নিহত হয়েছে। দেশটির সামরিক বাহিনীর জনসংযোগ শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।
খবর প্রকাশ করেছে দ্য ডন।
আইএসপিআর
জানায়, গত মঙ্গলবার (২১
এপ্রিল) সন্ত্রাসীদের উপস্থিতির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী
সংস্থাগুলো খাইবার এলাকায় যৌথ অভিযান চালায়। অভিযানের সময় তীব্র গোলাগুলির একপর্যায়ে ‘ভারত-সমর্থিত’ হিসেবে চিহ্নিত ফিতনা আল-খাওয়ারিজ গোষ্ঠীর
২২ সদস্য নিহত হয়।
বিবৃতিতে
বলা হয়, অভিযানের সময় গ্রেফতার এড়াতে সন্ত্রাসীরা নির্বিচারে গুলি চালায়। এতে ১০ বছর বয়সি
এক শিশু নিহত হয়, যা স্থানীয়দের মধ্যে
আতঙ্ক সৃষ্টি করেছে।
অভিযানে
নিহতদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
করা হয়েছে বলে জানানো হয়েছে। পাশাপাশি এলাকায় আরও কোনো সন্ত্রাসী লুকিয়ে আছে কিনা তা নিশ্চিত করতে
‘স্যানিটাইজেশন অপারেশন’ অব্যাহত রয়েছে।
আইএসপিআর
আরও জানায়, ‘আজম-ই-ইস্তেহকাম’ নীতির আওতায় দেশের সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করা হয়েছে এবং বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদ নির্মূলে এ কার্যক্রম অব্যাহত
থাকবে। নিরীহ নাগরিকদের আত্মত্যাগ এ সংকল্পকে আরও
দৃঢ় করেছে বলেও উল্লেখ করা হয়।
অন্যদিকে,
পাকিস্তান ইন্সটিটিউট ফর পিস স্টাডিজ-এর এক প্রতিবেদনে
বলা হয়েছে, ২০২৫ সালে পাকিস্তানে সন্ত্রাসী হামলা ৩৪ শতাংশ বেড়েছে।
একই সময়ে সন্ত্রাস-সংক্রান্ত মৃত্যুর হার বছরে ২১ শতাংশ বৃদ্ধি
পেয়েছে, যা দেশটির নিরাপত্তা
পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10