দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬ , ০৪:৫৯ পিএম
অনলাইন সংস্করণ
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় আনন্দ-উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ।
সকাল থেকেই টিএনও’র নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সব শ্রেণির মানুষ, বিশেষ করে শিশু-কিশোররা রঙিন ও ঐতিহ্যবাহী পোশাকে অংশ নেয়। নাচ, গান ও লোকজ পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। এছাড়া মেলায় ছিল বিভিন্ন ধরনের স্টল, যেখানে গ্রামীণ হস্তশিল্প, পিঠা-পুলি, খেলনা এবং দেশীয় খাবারের সমারোহ দেখা যায়। পরিবার-পরিজন নিয়ে মানুষজন ঘুরে বেড়ায়, কেনাকাটা করে এবং নববর্ষের আনন্দ ভাগাভাগি করে নেয়। উৎসবমুখর পরিবেশে নতুন বছরকে স্বাগত জানায় সবাই।
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10