দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬ , ১২:১১ পিএম
অনলাইন সংস্করণ
জামালপুরের
মেলান্দহ উপজেলায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে একটি মেহগনি গাছ বসতবাড়ির ওপর ভেঙে পড়ে মা ও তার
দুই মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার
(২৭ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার নয়ানগর ইউনিয়নের দাগী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা
হলেন—খুকি
বেগম (৬৫), তার মেয়ে ফরিদা আক্তার (৩৭) ও ফতে আক্তার।
খুকি বেগম স্থানীয় মৃত গনি মন্ডলের স্ত্রী।
স্থানীয়
বাসিন্দা ও পুলিশ সূত্রে
জানা গেছে, রোববার রাতের কালবৈশাখী ঝড়ের সময় একই ঘরে ঘুমিয়ে ছিলেন মা ও দুই
মেয়ে। ঝড়ের তীব্রতায় ঘরের পাশের একটি মেহগনি গাছ উপড়ে গিয়ে তাদের বসতঘরের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
রাতে
ঘটনাটি ঘটলেও সকালে স্থানীয়রা বিষয়টি জানতে পারেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহতদের
স্বজন মনিরুজ্জামান রিপন জানান, ঝড়ের সময় ঘরের ওপর গাছ ভেঙে পড়লে তারা চাপা পড়ে মারা যান। নিহত বৃদ্ধার দুই ছেলে রাজধানীতে কর্মরত রয়েছেন।
এই
মর্মান্তিক ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10