দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ০৯ মার্চ ২০২৬ , ১২:১৯ পিএম
অনলাইন সংস্করণ
কাতারে
জননিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায়
বিশেষ অভিযানে ৩১৩ জনকে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ। বিভ্রান্তিকর তথ্য সংরক্ষণ ও বিভিন্ন মাধ্যমে
প্রচারের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
Qatar Ministry of
Interior জানায়,
দেশের স্থিতিশীলতা ও জননিরাপত্তার জন্য
ক্ষতিকর হতে পারে—এমন তথ্য ছড়ানোর অভিযোগে এই অভিযান পরিচালনা
করা হয়। কর্তৃপক্ষের মতে, ডিজিটাল মাধ্যমে ভুয়া বা বিভ্রান্তিকর তথ্য
প্রচার আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।
মন্ত্রণালয় জানিয়েছে, আটক হওয়া ব্যক্তিরা বিভিন্ন দেশের নাগরিক। তবে তাদের পরিচয় বা ঠিক কী
ধরনের তথ্য তারা ছড়িয়েছিলেন—সে বিষয়ে বিস্তারিত
এখনো প্রকাশ করা হয়নি।
কাতারের প্রচলিত আইনে অনলাইন বা ডিজিটাল মাধ্যমে
অপ্রমাণিত কিংবা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দিলে কঠোর ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। এ ঘটনায় আটক
ব্যক্তিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
খবরটি
প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম Al Jazeera।
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10