ইতালিতে জমি বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন, ভিডিও কলে স্বীকারোক্তির অভিযোগ

দেশজুড়ে, ডেস্ক

দেশজুড়ে, ডেস্ক

প্রকাশিত: ০২ মে ২০২৬ , ০৫:৫২ পিএম

অনলাইন সংস্করণ

ইতালিতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে লেইজ শহর- এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বড় ভাই হুমায়ুন ফকির তার ছোট ভাই নয়ন ফকিরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করেন। অভিযোগ রয়েছে, ঘটনার পর তিনি ভিডিও কলের মাধ্যমে পরিবারের সদস্যদের কাছে মরদেহ দেখান এবং হত্যার বিষয়টি স্বীকার করেন।

 

নিহত অভিযুক্ত দুজনই টঙ্গীবাড়ী উপজেলা- সোনারং টঙ্গীবাড়ী ইউনিয়নের পশ্চিম সোনারং গ্রামের বাসিন্দা। তারা মো. দেলোয়ার শেখের সন্তান।

 

বিষয়ে টঙ্গীবাড়ী থানা- ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হক ডাবলু জানান, ঘটনাটি ইতালিতে সংঘটিত হয়েছে। প্রবাসে থাকা নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।