ইসরায়েলের দিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, হতাহতের খবর নেই

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ০৫ মার্চ ২০২৬ , ০৩:০১ পিএম

অনলাইন সংস্করণ

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে বৃহস্পতিবার ভোরে ইসরায়েলের দিকে কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। দেশটির সামরিক বাহিনীর বরাতে এমন তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি।

প্রতিবেদন অনুযায়ী, ভোরের দিকে ইরানের পক্ষ থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের আকাশসীমার দিকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ক্ষেপণাস্ত্র মোকাবিলায় কাজ করেছে বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে। নিরাপত্তা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সম্ভাব্য হুমকি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে।


সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েলের মধ্যে উত্তেজনা বাড়তে থাকায় অঞ্চলজুড়ে নিরাপত্তা উদ্বেগও বেড়েছে। বিশ্লেষকদের মতে, পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে সংঘাত আরও বিস্তৃত আকার নিতে পারে।


বিষয়ে এখন পর্যন্ত ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।

 

দেশজুড়ে/সবুজ