দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬ , ০৪:৪৮ পিএম
অনলাইন সংস্করণ
ইসলামাবাদে
যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল আলোচনা
শুরুর আগে নিজেদের অবস্থান আরও একবার স্পষ্ট করেছে ইরান। দেশটির শীর্ষ নেতৃত্ব জানিয়ে দিয়েছে, অতীত অভিজ্ঞতার কারণে ওয়াশিংটনের প্রতি তাদের আস্থা নেই, তবুও জাতীয় স্বার্থ রক্ষায় আলোচনায় অংশ নিচ্ছে তেহরান।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল-এর সঙ্গে এক ফোনালাপে বলেন, যুক্তরাষ্ট্রের প্রতি ‘সম্পূর্ণ অবিশ্বাস’ নিয়েই তারা আলোচনায় যাচ্ছে। তার ভাষায়, অতীতে বারবার প্রতিশ্রুতি ভঙ্গ ও কূটনৈতিক আচরণে অসঙ্গতির কারণে এই অবিশ্বাস তৈরি হয়েছে।
তিনি
আরও জানান, এমন প্রতিকূল পরিস্থিতিতেও ইরান তার জনগণের অধিকার ও জাতীয় স্বার্থ
রক্ষায় দৃঢ় অবস্থান বজায় রাখবে এবং প্রয়োজনে কঠোর অবস্থান নিতেও পিছপা হবে না।
এদিকে
আলোচনায় যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অবস্থান নিয়েও আগাম সতর্কবার্তা দিয়েছে তেহরান। ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বলেন,
যদি মার্কিন প্রতিনিধিরা কেবল নিজেদের স্বার্থ বা ‘আমেরিকা ফার্স্ট’ নীতিকে অগ্রাধিকার দেয়, তাহলে পারস্পরিক লাভজনক কোনো সমঝোতায় পৌঁছানো কঠিন হয়ে পড়বে।
বিশ্লেষকদের মতে, এই বক্তব্যগুলো থেকে স্পষ্ট যে, আলোচনার আগে থেকেই দুই দেশের মধ্যে আস্থার ঘাটতি রয়ে গেছে। ফলে ইসলামাবাদের বৈঠক কতটা ফলপ্রসূ হবে, তা নিয়ে আন্তর্জাতিক মহলে তৈরি হয়েছে নতুন করে অনিশ্চয়তা।
দেশজুড়ে/সবুজ
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10