দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ০৪ মার্চ ২০২৬ , ০২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ
ইরানের
নতুন সর্বোচ্চ নেতা যিনিই নির্বাচিত হন না কেন,
তাকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে—এমন হুঁশিয়ারি দিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ।
বুধবার
(৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি
এ মন্তব্য করেন। তার দাবি, ইরানি শাসকগোষ্ঠী ইসরাইলকে ধ্বংস, যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক দেশগুলোর
বিরুদ্ধে হুমকি তৈরি এবং নিজ দেশের জনগণের ওপর দমন-পীড়ন চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। এমন প্রেক্ষাপটে নতুন যেকোনো নেতাকেই ‘নিশানা’ বানানো হবে বলে উল্লেখ করেন তিনি।
এর আগে গত
শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেহরানে
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ
হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন বলে বিভিন্ন
আন্তর্জাতিক সূত্রে জানানো হয়। তার মৃত্যুর পর দেশটিতে নতুন
সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে।
ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রীর এ বক্তব্য মধ্যপ্রাচ্যে
চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। ইতোমধ্যে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা ও কূটনৈতিক উত্তেজনায়
অঞ্চলজুড়ে অস্থিরতা বিরাজ করছে।
আন্তর্জাতিক মহল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10