দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬ , ০৫:০৩ পিএম
অনলাইন সংস্করণ
ইন্দোনেশিয়ার
পশ্চিম কালিমান্তান প্রদেশে একটি যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত আটজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সেকাদাউ
অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।
আন্তর্জাতিক
সংবাদমাধ্যম রয়টার্সের বরাতে জানা গেছে, দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারটিতে ছয়জন যাত্রী, একজন পাইলট এবং একজন কো-পাইলট ছিলেন।
দুর্ঘটনার পর প্রাথমিকভাবে সকল
আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
তথ্য
অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৭টা ৩৪ মিনিটে মেলাউই
রিজেন্সি থেকে উড্ডয়ন করে হেলিকপ্টারটি। তবে সকাল ৮টা ৩৯ মিনিটের দিকে
এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
সেকাদাউ
পুলিশের এক কর্মকর্তার বরাতে
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনায় হেলিকপ্টারের সব আরোহী নিহত
হয়েছেন।
এদিকে
উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছালেও
দুর্গম ভূখণ্ড এবং প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী পদক্ষেপ নিচ্ছে।
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10