দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬ , ০২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ
গাইবান্ধার
সাদুল্লাপুর উপজেলায় বসতবাড়িতে সংরক্ষণ করা ডিজেলে পড়ে আরাফ প্রামাণিক (৩) নামে এক
শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২২ এপ্রিল) ভোরে
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয়
সূত্রে জানা গেছে, উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামের ট্রাক মালিক আশিকুর রহমান বাবু প্রামাণিক তার গাড়ির জন্য অর্ধকাটা একটি প্লাস্টিকের ড্রামে প্রায় ৫০ লিটার ডিজেল
মজুত করে রাখেন।
মঙ্গলবার
বিকেলে বাড়ির বারান্দায় খেলছিল ছোট্ট আরাফ। একপর্যায়ে অসাবধানতাবশত বারান্দায় রাখা ওই ড্রামের ডিজেলে
পড়ে যায় সে। কিছুক্ষণ পর বিষয়টি টের
পেয়ে পরিবারের সদস্যরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
সেখানে
চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তার মৃত্যু হয়।
ধাপেরহাট
ইউনিয়ন পরিষদের সদস্য মেহেদী হাসান একরামুল জানান, শিশুটির মরদেহ গ্রামে পৌঁছালে এলাকায় হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।
এদিকে
ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ স্বপন কুমার সরকার বলেন, ঘটনাটি তিনি লোকমুখে শুনেছেন এবং এ ধরনের দুর্ঘটনা
অত্যন্ত দুঃখজনক।
এ
ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10