দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৬ , ১২:৩২ পিএম
অনলাইন সংস্করণ
সংযুক্ত
আরব আমিরাতের ফুজাইরাহ অঞ্চলে প্রতিরক্ষা বাহিনীর গুলি করে নামানো একটি ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে এক বাংলাদেশি নাগরিক
নিহত হয়েছেন। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি।
বুধবার
(১ এপ্রিল) প্রকাশিত এক সরকারি বিবৃতিতে
এ তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি মানববিহীন আকাশযান (ইউএভি) শনাক্ত করে তা সফলভাবে ভূপাতিত
করে।
ফুজাইরাহ
গভর্নমেন্ট মিডিয়া অফিস জানায়, ভূপাতিত ড্রোনটির ধ্বংসাবশেষ আল-রিফা’আ এলাকার একটি
খামারে গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই এক বাংলাদেশি শ্রমিক
নিহত হন।
ঘটনার
পরপরই জরুরি সেবা দল ও নিরাপত্তা
বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও পরিস্থিতি নিয়ন্ত্রণে
কাজ শুরু করে। একই সঙ্গে আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে প্রক্রিয়া চলমান রয়েছে এবং এ বিষয়ে পরবর্তী তথ্য পরে জানানো হবে।
দেশজুড়ে/সবুজ
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10