দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬ , ১১:৩২ পিএম
অনলাইন সংস্করণ
পবিত্র
ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ ও এর জনগণকে
আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুভেচ্ছাবার্তায় তিনি দুই প্রতিবেশী দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
ভারতের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাঠানো বার্তায় তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান-কে ‘ঈদ মোবারক’ জানিয়ে বলেন, ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।
বার্তায়
তিনি পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরে উল্লেখ করেন, এক মাসব্যাপী সিয়াম
সাধনার মাধ্যমে বিশ্বের মুসলমানরা আত্মসংযম, ধৈর্য ও আধ্যাত্মিক চর্চায়
নিয়োজিত থাকেন। এই সাধনার পর
ঈদুল ফিতর আসে আনন্দ ও সম্প্রীতির বার্তা
নিয়ে।
ঈদের
মূল্যবোধ সম্পর্কে মোদি বলেন, এই উৎসব মানুষে
মানুষে সহমর্মিতা, ভ্রাতৃত্ব ও একসঙ্গে থাকার
চেতনাকে জাগ্রত করে। তিনি বিশ্বজুড়ে শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা
করেন।
আগামী শনিবার বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে পাঠানো শুভেচ্ছাবার্তায় ভারতের প্রধানমন্ত্রী দুই দেশের সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় ও অর্থবহ হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন।
দেশজুড়ে/সবুজ
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10