দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ০৪ মার্চ ২০২৬ , ০২:১৮ পিএম
অনলাইন সংস্করণ
সংযুক্ত
আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত যুক্তরাষ্ট্রের কনস্যুলেট ভবনে ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে মার্কিন কর্তৃপক্ষ। মঙ্গলবার বিকেলে এ হামলার পর
ভবনটির ভেতর থেকে ধোঁয়া উড়তে দেখা যায়।
আন্তর্জাতিক
সংবাদমাধ্যম বিবিসি ভেরিফাই প্রকাশিত ভিডিও ও স্থিরচিত্র যাচাই
করে হামলার সত্যতা নিশ্চিত করেছে। কনস্যুলেটের কয়েক মিটার দূর থেকে ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, একটি ড্রোন ভবনের ওপর আছড়ে পড়ে। আরেকটি ভিডিওতে কম্পাউন্ডের ভেতরে আগুন জ্বলতে এবং আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাংবাদিকদের বলেন, একটি ড্রোন কনস্যুলেটের চ্যান্সেলারি ভবনের পাশের পার্কিং লটে আঘাত হানে। তিনি জানান, “আমাদের সব কর্মী নিরাপদে
আছেন এবং তাদের খোঁজ পাওয়া গেছে।”
রুবিও আরও বলেন, যুক্তরাষ্ট্রের কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা
অত্যন্ত উদ্বেগজনক এবং এটি সরাসরি আক্রমণের শামিল।
এর আগে সৌদি
আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসেও হামলার ঘটনা ঘটে। সেখানে অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেলেও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
মধ্যপ্রাচ্যে
সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে কূটনৈতিক স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10