দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬ , ১২:১৭ পিএম
অনলাইন সংস্করণ
বরিশালের গৌরনদী উপজেলায় নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের পূর্ব ডুমুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা
হলো রমজান ও মোহাম্মদ। তারা সম্পর্কে মামাতো ও ফুফাতো ভাই এবং উভয়ের বয়স ছিল মাত্র
তিন বছর।
স্বজন
ও হাসপাতাল সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে পরিবারের সঙ্গে তারা নানা দুখাই হাওলাদারের
বাড়িতে বেড়াতে আসে। সকালে খেলতে গিয়ে অসাবধানতাবশত বাড়ির পাশের পুকুরে পড়ে যায় দুই
শিশু। পরে পরিবারের সদস্যরা তাদের পানিতে ভাসতে দেখে উদ্ধার করে দ্রুত মাদারীপুরের
কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে
কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক ডা. কাবিরা বানী বলেন, হাসপাতালে আনার আগেই
দুই শিশুর মৃত্যু হয়েছে। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
করা হয়েছে।
এই হৃদয়বিদারক ঘটনায় দুই পরিবারের মধ্যে শোকের মাতম চলছে।
দেশজুড়ে/সবুজ
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10