দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬ , ০৭:২৩ পিএম
অনলাইন সংস্করণ
ব্রাহ্মণবাড়িয়ার
নাসিরনগর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে দুই গোষ্ঠীর মধ্যে ভয়াবহ সংঘর্ষে এক মসজিদের ইমামসহ
দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত
৫০ জন আহত হয়েছেন
এবং এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের গোয়ালনগর গ্রামে ‘বড় গোষ্ঠী’ ও ‘বাইদ্দা গোষ্ঠী’র মধ্যে এ সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে তৎপরতা চালাচ্ছে।
স্থানীয়
সূত্রে জানা গেছে, সংঘর্ষ চলাকালে মাইক ব্যবহার করে গোষ্ঠীগুলোর সদস্যদের নির্দেশনা দেওয়া হচ্ছিল, যার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এর
আগে গত ১৭ মার্চ
একই দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন অনিয়মের অভিযোগে এক পক্ষের সদস্যকে
আটক ও সাজা দেওয়াকে
কেন্দ্র করে বিরোধের সূত্রপাত। পরবর্তীতে পারস্পরিক হামলা, মারধর ও ছিনতাইয়ের ঘটনাকে
কেন্দ্র করে উত্তেজনা আরও বৃদ্ধি পায়।
মঙ্গলবারের
সংঘর্ষে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। সংঘর্ষ থামাতে গিয়ে টেঁটাবিদ্ধ হন গোয়ালনগর স্কুলপাড়া
জামে মসজিদের ইমাম মাওলানা হাবিবুর রহমান (৪০)। হাসপাতালে
নেওয়ার পথে তার মৃত্যু হয়। একই ঘটনায় আক্তার মিয়া নামের আরেকজন নিহত হন।
আহতদের
মধ্যে অনেকেই গুরুতর অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
গোয়ালনগর
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল হক চৌধুরী জানান,
দীর্ঘদিনের বিরোধ থেকেই এই সংঘর্ষের সূত্রপাত।
এ
বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফ বলেন, খবর পাওয়ার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10