বজ্রপাতে সারাদেশে ১৪ জনের মৃত্যু, আহত বহু

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬ , ০৯:০৯ পিএম

অনলাইন সংস্করণ

দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) দুপুর থেকে সন্ধ্যার মধ্যে পৃথক স্থানে এসব ঘটনা ঘটে। নিহতদের মধ্যে কৃষক, গৃহবধূ, শ্রমিক শিশু রয়েছে। ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, গাইবান্ধায় সর্বোচ্চ জন, সিরাজগঞ্জে জন, জামালপুরে জন, ঠাকুরগাঁওয়ে জন, নাটোরের সিংড়ায় জন, বগুড়ার গাবতলীতে জন এবং পঞ্চগড়ের আটোয়ারীতে জনের মৃত্যু হয়েছে।

গাইবান্ধা:

গাইবান্ধার সুন্দরগঞ্জ, সাদুল্লাপুর ফুলছড়ি উপজেলায় পৃথক বজ্রপাতে দুই শিশুসহ জন মারা গেছেন। বৃষ্টির সময় ঘরের বারান্দায় খেলারত অবস্থায় বজ্রাঘাতে দুই শিশুর মৃত্যু হয়। এছাড়া জমিতে কাজ করার সময় বজ্রপাতে আরও কয়েকজনের প্রাণহানি ঘটে।

সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জের তাড়াশ রায়গঞ্জ উপজেলায় বজ্রপাতে এক কৃষক এক যুবকের মৃত্যু হয়েছে। তারা বৃষ্টির সময় মাঠে কাজ করছিলেন বলে জানা গেছে।

ঠাকুরগাঁও:

পীরগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক গৃহবধূ এক কৃষকের মৃত্যু হয়েছে। হঠাৎ ঝড়-বৃষ্টির মধ্যে তারা পৃথক স্থানে বজ্রাঘাতে প্রাণ হারান।

জামালপুর:

জামালপুরে বজ্রপাতে এক গৃহবধূ এক কৃষক নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন, যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাটোর (সিংড়া):

চলনবিল এলাকায় ধান কাটার সময় বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনায় আরও কয়েকজন আহত হন।

বগুড়া:

গাবতলী উপজেলায় জমিতে ধান রক্ষার চেষ্টা করার সময় বজ্রাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে।

পঞ্চগড়:

আটোয়ারী উপজেলায় বজ্রপাতে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

স্থানীয় প্রশাসন পুলিশ কর্মকর্তারা ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন। আকস্মিক প্রাকৃতিক দুর্যোগে বিভিন্ন এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দেশজুড়ে/ সবুজ