প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬ , ০৩:০৭ পিএম
অনলাইন সংস্করণ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় সীমান্তরক্ষী বাহিনী বিজিবির অভিযানে প্রায় ৪২ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে।
মঙ্গলবার
দিবাগত রাতে উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে বিজিবি।
বিজিবি ২৫
ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে
সীমান্ত পিলার ২০০১/এমপি থেকে প্রায় পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ইসলামপুর
এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে
সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড হয়ে ঢাকার দিকে যাওয়ার পথে একটি কাভার্ড ভ্যান
থামানো হয়। পরে সন্দেহভাজন হিসেবে গাড়িটিতে তল্লাশি চালানো হয়।
তল্লাশিতে
ভ্যান থেকে ২ হাজার ৮৫০ কেজি ফুচকা, ৩ হাজার প্যাকেট সিগারেট এবং ১ হাজার ২৬০ কেজি
জিরা জব্দ করা হয়। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪২ লাখ ১৫ হাজার টাকা।
বিজিবি জানিয়েছে, উদ্ধার হওয়া চোরাচালান পণ্য আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
দেশজুড়ে/সবুজ
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10