বিহারে মন্দিরে হুড়োহুড়ি—পদপিষ্ট হয়ে ৮ জন নিহত, আহত ১২

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬ , ০৭:১০ পিএম

অনলাইন সংস্করণ

ভারতের বিহার রাজ্যের নালন্দায় একটি মন্দিরে পূজা দিতে গিয়ে হুড়োহুড়ির ঘটনায় অন্তত জনের মৃত্যু হয়েছে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১২ জন। মঙ্গলবার স্থানীয় শীতলা মন্দির প্রাঙ্গণে দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রতি মঙ্গলবার মন্দিরটিতে কয়েকশো ভক্ত পূজা দিতে ভিড় করেন। আজও সকাল থেকেই উপচে পড়া ভিড় ছিল। পূজার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা ভক্তদের মধ্যে হঠাৎ বিশৃঙ্খলা ধাক্কাধাক্কি শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একপর্যায়ে পদপিষ্ট হয়ে হতাহতের ঘটনা ঘটে।

 

ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন উদ্ধারকর্মীরা আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের চিকিৎসা চলছে।

 

এদিকে, বিহারের উপ-মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সম্রাট চৌধরী ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

 

দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে বিহার সরকার। জানানো হয়েছে, প্রতিটি পরিবারকে মোট লাখ টাকা করে দেওয়া হবেএর মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর থেকে লাখ এবং মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে লাখ টাকা প্রদান করা হবে।

 

ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।


দেশজুড়ে/সবুজ